সংবাদ

দেশের প্রথম সৌরবিদ্যুৎচালিত রাজনৈতিক কার্যালয় যশোরে

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

দেশের প্রথম সৌরবিদ্যুৎচালিত রাজনৈতিক কার্যালয় যশোরে
যশোর জেলা বিএনপি কার্যালয়ে নিজস্ব অর্থায়নে চালু হলো ২ কিলোওয়াটের সোলার প্যানেল ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা। ছবি : সংবাদ

যশোর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলভিত্তিক এই প্রকল্পের উদ্বোধন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের নীতি ও পরিবেশবান্ধব ভাবনার আলোকেই জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে এই সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিবেশবান্ধব নীতির অংশ হিসেবে প্রথমবারের মতো দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এই ধরনের সোলার প্যানেল স্থাপন করা হলো। অন্য কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা ইতিপূর্বে চালু হয়েছে কি না, তা তার জানা নেই। যশোর জেলা বিএনপির এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জেলা বিএনপি কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল চালু করা হয়েছে। ভবিষ্যতে দলীয় কার্যালয়ের ছাদে আরও একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য এতে আধুনিক লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা নিরবচ্ছিন্নভাবে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি প্যানেল থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই সৌরবিদ্যুৎ থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যশোরসহ দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যা ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

নিজের দলের কার্যালয়ের এই প্রকল্পটি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই নিজস্ব সাশ্রয় থেকে খরচ তুলে আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেশের প্রথম সৌরবিদ্যুৎচালিত রাজনৈতিক কার্যালয় যশোরে

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত