চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এর আগে রাত ১১টা ৫ মিনিটে তীব্র বুকে ব্যথা ও শারীরিক অস্থিরতা দেখা দিলে কারাগার থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিহত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে তিনি কারাগারে বন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ ও হ্রদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুসনদে চিকিৎসকেরা মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (হৃদরোগ), ডায়াবেটিস, অ্যাজমা ও উচ্চ রক্তচাপজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩২৪ ধারায় দায়ের করা একটি মারামারি মামলায় আদালতের রায়ে আনোয়ার হোসেন দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা পান। রায়ের পর গত ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলর শাখাওয়াত হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ৩০ সেপ্টেম্বর আনোয়ার হোসেন কারাগারে আসেন। বুধবার রাতে তিনি তীব্র অস্থিরতা ও বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে কারাগারের গাড়িতে করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আইনি বিধি মোতাবেক মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন