সংবাদ

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ৩ দিন পর


প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ৩ দিন পর
ফারিয়া (১১)। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া (১১) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের কাছে মেঘনা নদী থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের শাখায়াত হোসেনের মেয়ে। সে কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে পানিতে ডুবে যায় ফারিয়া। ঘটনার পর থেকে ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা টানা দুই দিন নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। সকালে ফেদিয়ারকান্দি এলাকায় নদীতে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করে পরিবারকে খবর দেন।

কান্নাজড়িত কণ্ঠে ফারিয়ার বাবা শাখায়াত হোসেন বলেন, 'বাড়ির পাশেই নদী। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে মেয়েটা আর ফিরে আসেনি। আমরাসহ ফায়ার সার্ভিসের লোকজন কত চেষ্টা করলাম, কিন্তু খুঁজে পেলাম না। অবশেষে বৃহস্পতিবার সকালে নদী থেকে ওর লাশ ভেসে উঠল।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন জানায়, স্বজনদের আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে ফারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ৩ দিন পর

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া (১১) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের কাছে মেঘনা নদী থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ফারিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের শাখায়াত হোসেনের মেয়ে। সে কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে পানিতে ডুবে যায় ফারিয়া। ঘটনার পর থেকে ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা টানা দুই দিন নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। সকালে ফেদিয়ারকান্দি এলাকায় নদীতে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করে পরিবারকে খবর দেন।

কান্নাজড়িত কণ্ঠে ফারিয়ার বাবা শাখায়াত হোসেন বলেন, 'বাড়ির পাশেই নদী। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে মেয়েটা আর ফিরে আসেনি। আমরাসহ ফায়ার সার্ভিসের লোকজন কত চেষ্টা করলাম, কিন্তু খুঁজে পেলাম না। অবশেষে বৃহস্পতিবার সকালে নদী থেকে ওর লাশ ভেসে উঠল।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন জানায়, স্বজনদের আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে ফারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত