সংবাদ

মেডিকেলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত ৪০

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

মেডিকেলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত ৪০
ছবি : সংবাদ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বিদ্যুৎ উপকেন্দ্রের (কন্ট্রোল রুম) কক্ষে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ সময় তীব্র আতঙ্কে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত ও পড়ে গিয়ে অন্তত ৪০ জন রোগী ও স্বজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের নিচতলার বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে পুরো হাসপাতালে আতঙ্ক তৈরি হয়। পাঁচতলা থেকে শুরু করে বিভিন্ন তলায় থাকা রোগী ও তাদের স্বজনেরা অবুঝ শিশু ও গুরুতর অসুস্থদের নিয়ে জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে সিঁড়ি ও জরুরি লোহার সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন। তখনই ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে আহত হন অন্তত ৪০ জন।

গাইনি ওয়ার্ডের চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম জানান, পাঁচ দিন আগে কন্যাসন্তান প্রসব করেছেন তিনি। আগুনের সংবাদ পেয়ে নবজাতককে কোলে নিয়ে প্রাণ ভয়ে নিচে নামার সময় সিঁড়িতে পড়ে আঘাত পান তিনি। নেফ্রোলজি ওয়ার্ডের রোগী সফিউল আলম ও তার স্বজনেরাও সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন।

এদিকে আগুন নেভানো সম্ভব হলেও বিদ্যুতের কন্ট্রোল রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচালকের কার্যালয়, হৃদরোগ বিভাগ, প্যাথলজি ওয়ার্ড, চর্ম ও যৌন বিভাগ, গাইনি ওয়ার্ড এবং কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডসহ বেশ কয়েকটি বিভাগ অন্ধকার ছিল। ফলে বন্ধ রয়েছে জরুরি অস্ত্রোপচারসহ অধিকাংশ চিকিৎসাসেবা। গরমে ও অন্ধকারে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, পুরো হাসপাতালে বিদ্যুৎ সংযোগ কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা নিশ্চিত করে বলতে পারছেন না।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত পরিচালক) ডা. আব্দুল মোকাদ্দেম শর্টসার্কিট থেকে আগুনের সূত্রের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেডিকেলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত ৪০

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত