ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যারা জনগণকে হত্যা করে পালিয়ে গেছে, তারা আবার দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। তবে সচেতন জনগণই তাদের প্রতিরোধ করবে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় বাস্তবায়ন করবে।’
তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী কিংবা নব্য ফ্যাসিবাদী-কারও কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া গোষ্ঠী কিংবা একাত্তরের ঘাতকদের কারও মধ্যেই কোনো অনুশোচনা নেই। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, বিএনপির নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সফিকুর রহমান সফিক, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে মরহুম হামিদুল হক মোহনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন