সংবাদ

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকায় আজ উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছিল ৫৬ শতাংশ। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকায় আজ উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছিল ৫৬ শতাংশ। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত