জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানান জাপানের প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। পরে দুই দেশের সফরসঙ্গীদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শক বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ১১টা ৪৫ মিনিটে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে মূল দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক শুরু হয়।
এই শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্প ও অবকাঠামোগত খাতে জাপানের সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
জাপান সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার (JICA) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন, নতুন সার কারখানা স্থাপন, প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা এবং ইপিএ (EPA) চুক্তির দ্রুত বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতসহ উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও ব্যবসায়ী প্রতিনিধিরা। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় সরকারি বিদেশ সফর।
/

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন