কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে প্রবেশ করে।
এর আগে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সুসংগঠিত নিরাপত্তাবেষ্টনীতে সড়কপথে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়।
ইউরেনিয়ামের এই চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত রুট সংলগ্ন জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পরিবহন চলাকালে বহরের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
/

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন