চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন লরির চাপায় শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন নেত্রকোনা জেলার ছয় বছরের শিশু ইব্রাহিম এবং স্বপ্না নামের এক নারী। নিহত অন্য তিনজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি বাস নেত্রকোনার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক গাড়িটি থামান। বাসের যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
/

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন