সংবাদ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ


জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ি শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।

পরে কোনাবাড়ি বিসিকে শ্রমিকরা এসে অন্য কারখানার শ্রমিকদের বের হয়ে আসার জন্য তাগাদা দিলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসেন। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ি ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ি শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।

পরে কোনাবাড়ি বিসিকে শ্রমিকরা এসে অন্য কারখানার শ্রমিকদের বের হয়ে আসার জন্য তাগাদা দিলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসেন। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ি ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত