কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় নিলুফা ইয়াসমিন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে স্বামী আলমগীর হোসেনের শয়নকক্ষের বিছানা থেকে মরদেহ উদ্ধারের পর তাঁর স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
নিহত নিলুফা ইয়াসমিন একই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফা ইয়াসমিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তার শাশুড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন