সংবাদ

প্রবাসীর মায়ের স্বর্ণ ছিনতাই, পুলিশের বিরুদ্ধে আপসের অভিযোগ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

প্রবাসীর মায়ের স্বর্ণ ছিনতাই, পুলিশের বিরুদ্ধে আপসের অভিযোগ
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা খাতুন নামের এক নারীর পথরোধ করে ব্যাগভর্তি স্বর্ণ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের এমন নিষ্ক্রিয় ও দায়িত্বহীন ভূমিকায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর বিকেলে উপজেলার রাখী গ্রামের ডেনমার্ক প্রবাসীর মা জবেদা খাতুন তার বোন মিনারা খাতুনকে সঙ্গে নিয়ে ভাগনি বিউটি আক্তারের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসুল্লা গ্রামের কটাই মিয়ার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় মর্তুজ আলী মোল্লার ছেলে আশিকুর রহমান (২২) অতর্কিতভাবে তাদের পথরোধ করে। এ সময় জোরপূর্বক তাদের হাত থেকে স্বর্ণালংকারভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে। ওই সময় বাসুল্লা গ্রামের মেন্দি মিয়ার ছেলে সোহেল (২৬) তার সহযোগী হিসেবে অংশ নেয় বলে জানা যায়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য সালেক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত আশিক ও তার পরিবারকে স্বর্ণালংকার ফেরত দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে কালক্ষেপণ করতে থাকে। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী জবেদা খাতুন চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানা অভিযোগ পাওয়ার পর তদন্তের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবাস বিষয়টিকে পর্যাপ্ত গুরুত্ব দেননি। উল্টো তিনি কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে আপস করে নেওয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছেন।

এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার কিংবা মূল অভিযুক্ত আশিকুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দিনের আলোয় প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাই এবং পরবর্তীতে পুলিশের রহস্যজনক আচরণে এলাকাবাসীর মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রবাসীর মায়ের স্বর্ণ ছিনতাই, পুলিশের বিরুদ্ধে আপসের অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত