“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় যুব দিবস-২০২৬’। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ):
সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি তার বক্তব্যে যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
বালিয়াকান্দি (রাজবাড়ী):
বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্কাসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন এবং কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সফল উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথিবৃন্দ যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. হাফিজ জিয়াউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. শারমিন আক্তার এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। বক্তারা সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে যুবশক্তিকে দেশের সম্পদে রূপান্তর করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে যুবদের মাঝে ঋণ ও সনদ বিতরণ করা হয়।
পলাশ (নরসিংদী):
নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা। বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে পারলে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ফরিদপুর:
ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী রায়হান ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য তরুণ সংগঠকদের সম্মাননা স্মারক এবং সফল উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন