সংবাদ

ভোরের অভিযানে সীমান্তে ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার


প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

ভোরের অভিযানে সীমান্তে ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার করমুডাঙা ইটভাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন করমুডাঙা ইটভাটা এলাকায় অবস্থান নেয়। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি সিরাপগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু পাচার, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং সর্বাত্মক জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ভোরের অভিযানে সীমান্তে ফেনসিডিলের বিকল্প সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার করমুডাঙা ইটভাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন করমুডাঙা ইটভাটা এলাকায় অবস্থান নেয়। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি সিরাপগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু পাচার, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং সর্বাত্মক জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত