সংবাদ

নিরাপত্তার শংকায় মুক্তিযুদ্ধের অনুষ্ঠান স্থগিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

নিরাপত্তার শংকায় মুক্তিযুদ্ধের অনুষ্ঠান স্থগিত
ছ‌বি: সংগৃ‌হিত

​মুক্তিযুদ্ধের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বিশেষ প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠান শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ৩ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

​অনুষ্ঠান স্থগিতের কারণ জানতে যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলী সংবাদ‌কে জানান, পুলিশ তাদের জানিয়েছে এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে এবং জাদুঘরের ভেতরেও তারা নিরাপত্তা দিতে পারবে না।

পুলিশই অনুষ্ঠানটি স্থগিত করে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

তি‌নি ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, প্রশ্ন জাগে মুক্তিযুদ্ধের জাতীয় চার নেতাও কি অপাংক্তেয়। প্রশাস‌নের এ ধর‌ণের বাধার পদ‌ক্ষেপ মু‌ক্তিযু‌দ্ধের চিন্তা‌কে বিকা‌শের প‌রিপ‌ন্থি।

সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে জাদুঘর কর্তৃপ‌ক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে ৩ নভেম্বর মঙ্গলবারের প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হলো।

১৫ দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরার পরিকল্পনা ছিল। ৩ নভেম্বর উদ্বোধনী দিনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীবের বক্তব্য দেওয়ার কথা থাকলেও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি থাকার কথা বলায় নির্ধারিত এই আয়োজনটি স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নিরাপত্তার শংকায় মুক্তিযুদ্ধের অনুষ্ঠান স্থগিত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত