সংবাদ

ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য চক্ষু পরীক্ষা কর্মসূচি


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য চক্ষু পরীক্ষা কর্মসূচি
চক্ষু পরীক্ষা কর্মসূচিতে ব্যাংক এশিয়ার কর্মীরা

কর্মীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ এবং একটি সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চক্ষু পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ফ্যাশন অপটিকস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল চোখের সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দৃষ্টিজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চোখের যত্নে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে কর্মীদের উৎসাহিত করা।

এ ধরনের উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি ইতিবাচক ও কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাংক এশিয়ার অঙ্গীকারেরই প্রতিফলন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য চক্ষু পরীক্ষা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কর্মীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ এবং একটি সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চক্ষু পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ফ্যাশন অপটিকস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল চোখের সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দৃষ্টিজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চোখের যত্নে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে কর্মীদের উৎসাহিত করা।

এ ধরনের উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি ইতিবাচক ও কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যাংক এশিয়ার অঙ্গীকারেরই প্রতিফলন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত