সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র সংঘাত, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র সংঘাত, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি : সংবাদ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকা ও বাসন থানার ভোগড়া মোড়ে এই সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় তিন থেকে চার হাজার শ্রমিক সংগঠিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে রাস্তা ছাড়ার অনুরোধ জানালে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এ সময় পুলিশ ইটপাটকেলের জবাবে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে মহাসড়কের উভয় অংশে তীব্র আতঙ্ক ছড়ায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অন্যদিকে বাসন থানাধীন ভোগড়া এলাকায়ও একই সময়ে শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে জয়দেবপুর ও গাছা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে নেমে এলে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ‘কিছু দুষ্কৃতকারী মহাসড়ক অবরুদ্ধ করে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশ তৎপর থেকে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কাউকে আটক করা হয়নি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র সংঘাত, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকা ও বাসন থানার ভোগড়া মোড়ে এই সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় তিন থেকে চার হাজার শ্রমিক সংগঠিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে রাস্তা ছাড়ার অনুরোধ জানালে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এ সময় পুলিশ ইটপাটকেলের জবাবে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে মহাসড়কের উভয় অংশে তীব্র আতঙ্ক ছড়ায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অন্যদিকে বাসন থানাধীন ভোগড়া এলাকায়ও একই সময়ে শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে জয়দেবপুর ও গাছা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে নেমে এলে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ‘কিছু দুষ্কৃতকারী মহাসড়ক অবরুদ্ধ করে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশ তৎপর থেকে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কাউকে আটক করা হয়নি।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত