সংবাদ

সড়ক দখলমুক্ত হলেই কমবে বাঁশখালীর যানজট


প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

সড়ক দখলমুক্ত হলেই কমবে বাঁশখালীর যানজট

বাঁশখালী উপজেলা হয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার প্রধান সড়কটি বর্তমান যাতায়াতের চাহিদার তুলনায় সংকীর্ণ। ফলে এ পথে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণত চট্টগ্রাম শহরে পৌঁছাতে দেড় ঘণ্টা লাগলেও যানজটের কারণে অনেক সময় তিন ঘণ্টাও লেগে যায়। চাম্বল বাজার, টাইম বাজার ও গুনাগরী এলাকায় এ ভোগান্তি সবচেয়ে বেশি।

সড়কের পাশে দোকানপাট নির্মাণ, ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং এবং ট্রাক থেকে মালামাল ওঠানামা করানোর কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাজারের দিনগুলোতে মূল সড়কের ওপর কাঁচাবাজার বসানোও যানজটের অন্যতম কারণ।

প্রতিদিন হাজার হাজার যানবাহন এ সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করে। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীর পাশাপাশি মুমূর্ষু রোগীদেরও এ পথ ব্যবহার করতে হয়। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।

এ অবস্থায় যানজট নিরসনে প্রথমেই সড়কের অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ পার্কিং এবং সড়কে মালামাল ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

মিছবাহ উদ্দিন

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


সড়ক দখলমুক্ত হলেই কমবে বাঁশখালীর যানজট

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বাঁশখালী উপজেলা হয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার প্রধান সড়কটি বর্তমান যাতায়াতের চাহিদার তুলনায় সংকীর্ণ। ফলে এ পথে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণত চট্টগ্রাম শহরে পৌঁছাতে দেড় ঘণ্টা লাগলেও যানজটের কারণে অনেক সময় তিন ঘণ্টাও লেগে যায়। চাম্বল বাজার, টাইম বাজার ও গুনাগরী এলাকায় এ ভোগান্তি সবচেয়ে বেশি।

সড়কের পাশে দোকানপাট নির্মাণ, ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং এবং ট্রাক থেকে মালামাল ওঠানামা করানোর কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাজারের দিনগুলোতে মূল সড়কের ওপর কাঁচাবাজার বসানোও যানজটের অন্যতম কারণ।

প্রতিদিন হাজার হাজার যানবাহন এ সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করে। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীর পাশাপাশি মুমূর্ষু রোগীদেরও এ পথ ব্যবহার করতে হয়। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।

এ অবস্থায় যানজট নিরসনে প্রথমেই সড়কের অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ পার্কিং এবং সড়কে মালামাল ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

মিছবাহ উদ্দিন


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত