সংবাদ

জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়: রাশেদ খাঁন


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়: রাশেদ খাঁন
ছবি : সংবাদ

জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন দাবি করেন, কুষ্টিয়ার জামায়াত নেতা ও এমপি মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তিনি বিশ্লেষণ করে সত্যতা পেয়েছেন। জামায়াত আমীরকে উদ্দেশ করে তিনি অনতিবিলম্বে আমির হামজাকে দল থেকে বহিষ্কারের আহ্বান জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করে তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। তরুণ নেতৃত্বের অসন্তোষের কথা উল্লেখ করে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জামায়াতের জোট থেকে বের হয়ে রাজনীতি করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন দাবি করেন, কুষ্টিয়ার জামায়াত নেতা ও এমপি মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড তিনি বিশ্লেষণ করে সত্যতা পেয়েছেন। জামায়াত আমীরকে উদ্দেশ করে তিনি অনতিবিলম্বে আমির হামজাকে দল থেকে বহিষ্কারের আহ্বান জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করে তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। তরুণ নেতৃত্বের অসন্তোষের কথা উল্লেখ করে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জামায়াতের জোট থেকে বের হয়ে রাজনীতি করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত