ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কোনো শ্রমিক নিজের কর্মস্থলে অরাজকতা সৃষ্টি করতে পারেন না, কারণ সেটি তার রুটি-রুজির জায়গা। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার সবচেয়ে জনপ্রিয় সরকার। একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে তাদের সেই আশা পূরণ হবে না।
শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শ্রীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন