সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে গিয়ে বদরগঞ্জের দফাদারের মৃত্যু


প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

গ্রাম পুলিশের মহাসমাবেশে গিয়ে বদরগঞ্জের দফাদারের মৃত্যু
ছবি : সংবাদ

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮) মারা গেছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের গেটে ঢোকার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় শুক্রবার বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য জাতীয় প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যান। শনিবার সকালে প্যারেড গ্রাউন্ডে প্রবেশের মুখে জামশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় সেখানে দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার নিজ এলাকা ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


গ্রাম পুলিশের মহাসমাবেশে গিয়ে বদরগঞ্জের দফাদারের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮) মারা গেছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের গেটে ঢোকার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় শুক্রবার বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য জাতীয় প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যান। শনিবার সকালে প্যারেড গ্রাউন্ডে প্রবেশের মুখে জামশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় সেখানে দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার নিজ এলাকা ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত