সংবাদ

মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ইনিংস ইতিহাস


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ইনিংস ইতিহাস
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এখন হৃদয়ের নামে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ডবুক নতুন করে লিখেছেন তাওহীদ হৃদয়। ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার পর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩৬ রানে অপরাজিত রয়েছেন হৃদয়।

এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রান ছিল বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মুশফিকের সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছান হৃদয়।

এর আগে ২০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন হৃদয়। দ্বিতীয় দিন শেষে রান তুলেছিলেন ১৭৫। তৃতীয় দিনে চা-বিরতির পর ওয়ারিকানের বলে এক রান নিয়ে ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। এই ইনিংসে এখন পর্যন্ত ১৯টি চার ও ৭টি ছক্কার মার রয়েছে তার ব্যাটে।

হৃদয়ের এই ইনিংসের সুবাদে বাংলাদেশও লিড নিতে সক্ষম হয়েছে। দলের স্কোর এখন ৩৭৬ রান, যেখানে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তারা এগিয়ে রয়েছে ২০ রানে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন তাওহীদ হৃদয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ইনিংস ইতিহাস

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ডবুক নতুন করে লিখেছেন তাওহীদ হৃদয়। ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার পর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩৬ রানে অপরাজিত রয়েছেন হৃদয়।

এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রান ছিল বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মুশফিকের সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছান হৃদয়।

এর আগে ২০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন হৃদয়। দ্বিতীয় দিন শেষে রান তুলেছিলেন ১৭৫। তৃতীয় দিনে চা-বিরতির পর ওয়ারিকানের বলে এক রান নিয়ে ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। এই ইনিংসে এখন পর্যন্ত ১৯টি চার ও ৭টি ছক্কার মার রয়েছে তার ব্যাটে।

হৃদয়ের এই ইনিংসের সুবাদে বাংলাদেশও লিড নিতে সক্ষম হয়েছে। দলের স্কোর এখন ৩৭৬ রান, যেখানে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তারা এগিয়ে রয়েছে ২০ রানে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন তাওহীদ হৃদয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত