সংবাদ

সংহতি দিবসে বরিশালে বিএনপিতে হাতাহাতি, উত্তেজনা

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

সংহতি দিবসে বরিশালে বিএনপিতে হাতাহাতি, উত্তেজনা
বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, যুবদল কর্মী আহত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই ঘটনা ঘটে।

এতে বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবদল কর্মী আতিকুল ইসলাম রাব্বি (৩৮) আহত হয়েছেন বলে জানা গেছে। আহত রাব্বিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত আতিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, ‘যারা আমার ওপর হামলা করেছে, তারা যুবদলের কেউ নয়। তারা সবসময় বিএনপির বিরোধিতা করে এসেছে। তারা মহানগর আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন।'

তিনি আরও দাবি করেন, সোবাহান এই হামলা করিয়েছেন। হামলাকারীরা আওয়ামী লীগের আমলেও চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন সিন্ডিকেট চালিয়েছে। তিনি বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সমর্থক বলে দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সোবাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, বিষয়টি আমরা জেনেছি। দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা বরদাশত করব না। ঘটনা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক খান মনিরুজ্জামান ফারুক বলেন, ‘আমরা বিষয়টি পরে শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।'

অভিযুক্ত সোবাহানের বিষয়ে তিনি বলেন, ‘সোবাহান সাবেক কমিটির ৬ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন। তবে বর্তমানে আমরা প্রতিটি ওয়ার্ড কমিটি ভেঙে দিয়েছি।'

সংহতি দিবসের কর্মসূচিতে বরিশালে বিএনপিতে হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সংহতি দিবসে বরিশালে বিএনপিতে হাতাহাতি, উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত