সংবাদ

হঠাৎ বধূর সাজে প্রভা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

হঠাৎ বধূর সাজে প্রভা

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূর সাজে বসে আছেন তিনি। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন—কী কারণে এমন সাজে প্রভা?

ছবিতে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বধূর সাজে দেখা গেছে তাকে। একটি বাড়ির উঠোনে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টানানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্রও রাখা হয়েছে সেখানে। লাল শাড়ি পরে বিয়ের আসরে বসেছেন প্রভা। মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে পুরোপুরি বধূর সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

তবে এই আয়োজনের কারণ সরাসরি জানাননি প্রভা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার এই বক্তব্য থেকেই ধারণা করা যায়, অভিনয়ের কোনো চরিত্রের প্রয়োজনে এমন সাজ নিয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা কিংবা কনটেন্টের শুটিংয়ে এই সাজ, তা জানাননি অভিনেত্রী।

এদিকে কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হঠাৎ বধূর সাজে প্রভা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত