বিসিএসসহ দেশের সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি এবং ডিজিটাল জালিয়াতির অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত করতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এখন থেকে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে এর মুদ্রণ এবং সংরক্ষণ, পুরো গোপনীয় প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। নিরাপত্তার অংশ হিসেবে ভল্ট সুরক্ষায় ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ফেসলক প্রযুক্তি এবং এখন থেকে প্রশ্নপত্র ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব সুরক্ষিত ডিজিটাল প্রেসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনটি পরিচালিত হয়।
অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ একটি লিখিত প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, দেশের লাখ লাখ শিক্ষিত, বেকার ও স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে সম্পূর্ণ প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে কমিশন কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে?
সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী পিএসসির নেওয়া সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থাগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
তিনি জানান, পূর্বে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত বিজি প্রেস কিংবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। তবে বর্তমানে নিরাপত্তা আরও জোরদার করতে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত সম্মানিত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কঠোর গোপনীয়তার স্বার্থে প্রেসের ভেতরেই অবস্থান করেন। এই পুরো সময় তাদের কাছে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের জন্য কোনো মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার অনুমতি থাকে না। পুরো কার্যক্রমটি অত্যন্ত কঠোরভাবে পিএসসি চেয়ারম্যান নিজে সরাসরি মনিটরিং করে থাকেন।
ভল্টের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও জানান, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত ভল্টরুমটিকে আধুনিকায়ন করা হয়েছে। এখন কেবল নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং মনোনীত কর্মকর্তারাই ‘ফেসলক’ প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশাধিকার পান। এই ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, প্রশ্নপত্র সংরক্ষিত এই ভল্টরুমে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত থাকেন।
প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রেও আগের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানান মো. আব্দুল বারী। অতীতে প্রশ্নকর্তারা নিজেদের বাসা থেকে প্রশ্ন তৈরি করে তা কমিশনে এসে জমা দিতেন। বর্তমান নিয়মে সেই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন প্রশ্নকর্তারা সরাসরি পিএসসিতে এসে নির্দিষ্ট গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়নের পুরো কাজ শেষ করেন এবং তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট সদস্যের হাতে জমা দেন। একই দিনে সেই প্রশ্নপত্র ভল্টে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়। এছাড়া যেকোনো ধরনের সন্দেহ দূর করতে প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে সার্কুলার পদ্ধতি চালুর কথা উল্লেখ করে তিনি জানান, এই নিয়মের আওতায় পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিয়ে যাওয়ার সুযোগ পান না। তাদের নির্দিষ্ট সময়ে কমিশনে এসে টিম হিসেবে খাতা মূল্যায়ন করতে হয়। এছাড়া আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম এখন সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় এতে দুর্নীতির কোনো অবকাশ নেই বললেই চলে।
মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানানো হয়। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আগে থেকেই কোনো তথ্য জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে সংসদকে অবহিত করা হয়।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন