লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
স্বজনরা জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হারুনুর রশিদ রায়পুর উপজেলার চরপাতা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি ১৯৯৬ সালের উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন