একজন মা, যিনি হারিয়েছেন নিজের প্রথম সন্তানকে। একজন স্ত্রী, যিনি চোখের সামনে হারিয়েছেন স্বামীকে। একজন পুত্রবধূ, যার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের দুই ট্র্যাজিক অধ্যায়। অথচ সেই তিনিই একদিন দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও ক্ষমতার শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দু দুবার।
কেন? কী এমন অভিজ্ঞতা, যন্ত্রণা আর রাজনৈতিক উপলব্ধি কাজ করেছিল তার সেই সিদ্ধান্তের পিছনে? সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ জীবনের এমনই কিছু অজানা, আবেগঘন এবং বিস্ফোরক অধ্যায় সামনে এনেছেন সোনিয়া গান্ধী। আজকের এই প্রতিবেদনে থাকছে এক নারীর ব্যক্তিগত বেদনা, মাতৃত্বের অপূরণীয় ক্ষতি, ভালোবাসা, রাজনৈতিক উচ্চাশা এবং ভারতের ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা এক অন্য ইতিহাস। শুধু তাই নয় ব্যক্তিগত উচ্চাশার ঊর্ধ্বে উঠে দেশকে দেখার এক দীর্ঘ জীবনের দলিল।
মঙ্গলবার প্রকাশিত ৫৪৪ পাতার এই বই প্রকাশ্যে এনেছে গান্ধী পরিবারের এমন কিছু ব্যক্তিগত অধ্যায়, যা এতদিন সাধারণ মানুষের অজানাই ছিল। একই সঙ্গে ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করার নেপথ্য কাহিনি এবং বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই স্মৃতিকথা।
ইতালির এক সাধারণ পরিবারে জন্ম। তারপর ভালোবাসার টানে ভারতে আসা। দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়া। একে একে শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীকে রাজনৈতিক হত্যাকাণ্ডে হারানো। ব্যক্তিগত জীবনের গভীরতম শোক বুকে নিয়েই শেষ পর্যন্ত দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা। সোনিয়া গান্ধীর জীবন যেন একের পর এক ইতিহাসের বাঁক পেরিয়ে চলা এক নারীর দীর্ঘ সংগ্রামের কাহিনি। এবার সেই জীবনের এমন কিছু অধ্যায় নিজেই সামনে আনলেন কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী। তার সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ ভারতীয় রাজনীতির পরিচিত ইতিহাসের আড়ালে থাকা একান্ত ব্যক্তিগত অনুভূতি, বেদনা এবং সিদ্ধান্তের কথা তুলে ধরেছে।
এই বইয়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি ২০০৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট নির্বাচনে জয়ী হওয়ার পর দলের অধিকাংশ নেতাই চেয়েছিলেন, সোনিয়া গান্ধীই দেশের প্রধানমন্ত্রী হন। জোটের শরিকদের মধ্যেও তাকে প্রধানমন্ত্রী করার প্রবল আগ্রহ ছিল। কিন্তু সোনিয়া জানিয়েছেন, নির্বাচনের ফল প্রকাশের কয়েক মাস আগেই তিনি সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা তার নেই। তার দুই সন্তানও এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন। কারণ, তারা ইতিমধ্যেই দিদিমা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং বাবা রাজীব গান্ধীর নৃশংস মৃত্যুর ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। মায়ের নিরাপত্তা নিয়ে তাদের আশঙ্কা ছিল গভীর।
কিন্তু নির্বাচনে জয়ের পর পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। জোটের নেতাদের প্রবল চাপের মুখে একসময় তিনি সাময়িকভাবে সম্মতি জানানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। স্মৃতিকথায় সেই মুহূর্তের মানসিক দ্বন্দ্বও তুলে ধরেছেন তিনি। একদিকে দলের কর্মী-সমর্থকদের প্রত্যাশা, অন্যদিকে সন্তানদের নিরাপত্তা এবং নিজের দীর্ঘদিনের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার আপত্তি এবং নিজের বিবেকের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
এরপরই প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন সোনিয়া। কেন মনমোহন সিং? তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার মতে, মনমোহন সিং ছিলেন এমন একজন মানুষ, যার সততা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ ছিল না এবং দেশের প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে যার গভীর জ্ঞান ছিল। নয়ের দশকে পি ভি নরসিমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসেবে অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন মনমোহন। তিনি কংগ্রেসের কোনও বিশেষ গোষ্ঠীর মানুষ ছিলেন না। পাশাপাশি বামপন্থী দলগুলির সমর্থন নিয়ে ইউপিএ সরকার পরিচালনার ক্ষেত্রেও তার গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ ছিল। সোনিয়ার বিশ্বাস ছিল, মনমোহন সিংয়ের নেতৃত্বে দেশের অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা বজায় থাকবে এবং তাঁর নিরপেক্ষ ভাবমূর্তি সরকারের প্রতি আস্থা তৈরি করবে। সোনিয়ার ভাষায়, মনমোহন সিংয়ের হাতে দেশ নিরাপদ থাকবে।
তবে এই রাজনৈতিক সিদ্ধান্তের পিছনে শুধু ক্ষমতা থেকে দূরে থাকার ইচ্ছাই ছিল না, ছিল এক পরিবারের দীর্ঘদিনের মৃত্যুভয় এবং হারানোর ইতিহাস। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়া ও তার সন্তানদের জীবন চিরতরে বদলে গিয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার অর্থ যে আরও বড় নিরাপত্তার ঝুঁকি এবং রাজনৈতিক আক্রমণের মুখোমুখি হওয়া, তা তারা খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন। স্মৃতিকথায় সেই পারিবারিক ক্ষতের কথাও উঠে এসেছে।
কিন্তু বইটির সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায় সম্ভবত রাহুল গান্ধীর জন্মের আগের ঘটনা। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি রাজীব ও সোনিয়া তাদের প্রথম সন্তানকে হারান। নির্ধারিত সময়ের প্রায় দু’মাস আগে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সোনিয়া। শিশুটিকে ইনকিউবেটরে রাখার সময় তার প্রথম কান্না শুনেছিলেন তিনি। পরে রাজীব তাকে শিশুটিকে দেখতে নিয়ে যান। ছোট্ট শরীর, মাথাভর্তি কালো চুল আর সরু আঙুলের সেই নবজাতককে দেখেই গভীর মমতায় জড়িয়ে পড়েছিলেন তারা। কিন্তু চিকিৎসকদের আশঙ্কাই সত্যি হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
সোনিয়ার স্মৃতিতে সেই মুহূর্ত আজও গভীর ক্ষত হয়ে রয়েছে। সন্তানের মৃত্যুর খবর শুনে তিনি বারবার প্রশ্ন করেছিলেন, কেন এমন হলো? আবেগ নিয়ন্ত্রণে অভ্যস্ত রাজীব গান্ধীও সেদিন স্ত্রীর পাশে বসে কেঁদে ফেলেছিলেন। খবর পেয়ে সরকারি সফর অসমাপ্ত রেখেই হাসপাতালে ছুটে এসেছিলেন ইন্দিরা গান্ধী। শোকাহত পুত্রবধূ ও ছেলেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন তিনি।
এরপর মৃত শিশুর শেষকৃত্য নিয়েও তৈরি হয় এক বেদনাদায়ক পরিস্থিতি। প্রচলিত রীতি অনুযায়ী নবজাতককে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা উঠতেই আপত্তি জানান সোনিয়া। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহেরুলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে একটি গোলাপি বোগেনভিলিয়া গাছের নিচে শিশুটিকে সমাহিত করা হয়। রাজীব ও তার ভাই সঞ্জয় গান্ধী সেই কাজ সম্পন্ন করেছিলেন। দীর্ঘদিন ধরে সেখানে গিয়ে ফুল দিয়ে আসতেন রাজীব ও সোনিয়া। সন্তান হারানোর শোকের পাশাপাশি একটি সংবাদমাধ্যমে শিশুটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ঘটনাও তাকে গভীরভাবে আঘাত করেছিল। সেই যন্ত্রণার কথা স্মরণ করে সোনিয়া লিখেছেন, মানুষের নিষ্ঠুরতা তাকে স্তম্ভিত করেছিল। পরবর্তীকালে ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুল গান্ধীর।
এই ব্যক্তিগত বেদনার পাশাপাশি স্মৃতিকথায় উঠে এসেছে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্ক, রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন এবং পরিবারের অন্দরমহলের নানা অভিজ্ঞতা। সোনিয়ার বক্তব্য, এতদিন তার পরিবার সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু সেই মানুষগুলির প্রকৃত অনুভূতি, দুর্বলতা, সংগ্রাম ও ব্যক্তিগত সম্পর্কের কথা খুব কমই সামনে এসেছে। নিজের স্মৃতিকথার মাধ্যমে সেই অজানা মানুষগুলিকেই তুলে ধরতে চেয়েছেন তিনি।
তবে বইটি শুধুই অতীতের স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়। বর্তমান ভারতের রাজনীতি, গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ নিয়েও সরব হয়েছেন সোনিয়া। তাঁর অভিযোগ, গত ১২ বছরে বিজেপি-আরএসএসের শাসনে দেশের সামাজিক ঐক্য, গণতান্ত্রিক কাঠামো এবং স্বশাসিত প্রতিষ্ঠানগুলির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার মতে, সরকার পরিবর্তন হলেই এই ক্ষত রাতারাতি মুছে যাবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় এবং রাজনৈতিক দলগুলির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন হবে।
২০২৯ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন। কংগ্রেসের রাজনৈতিক প্রভাব কমে যাওয়া নিয়ে তিনি নিরাশ নন। তার স্পষ্ট বক্তব্য, আদর্শের প্রশ্নে কংগ্রেস কখনও বিজেপি বা আরএসএসের সঙ্গে সমঝোতা করেনি, ভবিষ্যতেও করবে না।
১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সোনিয়া। তার বক্তব্য, সেই সময়ের পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। হিংসাত্মক বিক্ষোভ, সরকারি সম্পত্তি ধ্বংস এবং প্রশাসন ও সেনাবাহিনীকে নির্দেশ অমান্য করার আহ্বানের মতো ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তবে পরবর্তীকালে ইন্দিরা নিজেই পরিস্থিতি উপলব্ধি করে ১৯৭৭ সালে নির্বাচনের ডাক দেন এবং জরুরি অবস্থার সময়ের বাড়াবাড়ির জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন বলে দাবি করেছেন সোনিয়া। তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পাল্টা প্রশ্ন তুলেছেন, জরুরি অবস্থায় বিরোধী নেতাদের কারাবন্দি করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার ঘটনা কি সোনিয়া ভুলে গিয়েছেন?সব মিলিয়ে ‘Belonging: A Journey of Love’ প্রকাশের পর ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোনিয়া গান্ধী। একদিকে ব্যক্তিগত জীবনের অপূরণীয় ক্ষতি, সন্তান হারানোর কান্না, স্বামী ও শাশুড়িকে হারানোর যন্ত্রণা; অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেও দায়িত্ব ও ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা। এই দুই বিপরীত অভিজ্ঞতার মধ্য দিয়েই গড়ে উঠেছে তার দীর্ঘ জীবন।
সোনিয়ার এই স্মৃতিকথা কতটা ইতিহাসের নতুন ব্যাখ্যা দেবে, কতটা রাজনৈতিক বিতর্ক উসকে দেবে, তা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট—ভারতের ক্ষমতার রাজনীতির বহু পরিচিত ঘটনার পিছনে যে ব্যক্তিগত আবেগ, ভয়, শোক এবং সিদ্ধান্তের অদৃশ্য ইতিহাস থাকে, সেই ইতিহাসের কিছু দরজা এবার নিজেই খুলে দিলেন সোনিয়া গান্ধী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন