জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বলে কঠোর সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে যোগ দিয়ে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে মুনাফা ও ক্ষমতার লোভের বদলে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে পৌঁছে থুনবার্গ মঙ্গলবার (১০ নভেম্বর) এসব মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘এটা প্রতি বছরের একটি ভণ্ডামি যে আয়োজক দেশগুলোকে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার সুযোগ দেওয়া হয়। আর আমরা জানি, এই আলোচনাগুলো সেই সব ধ্বংসাত্মক শিল্পের বেতনভুক্ত লবিস্টদের দিয়ে ভরা, যারা আমাদের এই চরম সহিংস স্থিতাবস্থা থেকে লাভবান হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানব প্রকৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে।’ জলবায়ু পরিবর্তন ‘সবকিছুকে হুমকির মুখে ফেলছে’ উল্লেখ করে থুনবার্গ সতর্ক করেন যে, ‘আমাদের ভালোবাসার সবকিছু এবং সবাই আজ ঝুঁকির মুখে।’
তিনি বলেন, ‘ভাগ্যবান গুটিকয়েক মানুষের অকল্পনীয় মুনাফা অর্জন এবং ভূ-রাজনৈতিক ক্ষমতা বজায় রাখার স্বার্থে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ ও আমাদের বাসযোগ্য এই গ্রহটিকে ক্রমাগত বলি দেওয়ার পরিবর্তে, আমাদের উচিত মানুষের সুরক্ষা ও কল্যাণে কাজ করা।’
কপ-৩১-এর সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রচার চালালেও, বিদ্যুৎ উৎপাদনের জন্য উভয় দেশই এখনো জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়া ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানের মতো পূর্ববর্তী আয়োজক দেশগুলোও বড় তেল উৎপাদনকারী দেশ।
থুনবার্গের এই উপস্থিতি কপ-৩১-এ উপস্থিত অনেক তরুণ জলবায়ু কর্মীর মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আরও বেশি জলবায়ু অর্থায়নের দাবি জানাচ্ছেন।
‘অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস’-এর ২৬ বছর বয়সী ফেলো অ্যাম্বার টার্নার বলেন, ‘আমি আশা করি এখানে গ্রেটার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেবে কেন আমরা প্রথম এই কাজ শুরু করেছিলাম: অর্থবহ পরিবর্তন আনা, সিদ্ধান্ত গ্রহণকারীদের জবাবদিহিতার আওতায় আনা এবং সমগ্র মানবজাতির জন্য একটি উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করা।’
সিঙ্গাপুরের তরুণ পরিবেশবাদী কিয়ুন উ বলেন, থুনবার্গের ‘শক্তিশালী’ উপস্থিতি ‘সেই প্রজন্মের দাবিকে আরও জোরালো করে, যারা এই আলোচনাগুলোর ফলাফলের উত্তরাধিকারী হতে যাচ্ছে।’
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুল ধর্মঘট শুরু করে আলোচনায় আসেন থুনবার্গ। ২০২১ সালে গ্লাসগো সম্মেলনে তিনি বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে ‘ব্লা, ব্লা, ব্লা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী কপ-৩২ আসর ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে। সূত্র: আল জাজিরা।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন