শস্যভান্ডার বলে খ্যাত রংপুরে মাত্র দুই ঘণ্টার অবিরাম বৃষ্টি ও শিলাবৃষ্টিতে পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার শত শত হেক্টর জমির পাকা আমন ধান ও আগাম আলুক্ষেত নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ধান কাটা অবস্থায় জমিতে পড়ে থাকা পাকা ধান পানিতে ডুবে গেছে। জমি থেকে পানি অপসারণ করতে কৃষকরা স্যালো টিউবওয়েল ব্যবহার করেও কুলিয়ে উঠতে পারছেন না। সময়মতো পানি না সরাতে পারলে ধান ও আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সরেজমিন ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি আমন মৌসুমে রংপুরে আমনের বাম্পার ফলন হয়েছিল। কৃষকরাও ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু বুধবার রাতে আকস্মিক শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় দুই ঘণ্টার অবিরাম বর্ষণ ও শিলাবৃষ্টিতে পীরগাছা ও মিঠাপুকুরের বিভিন্ন এলাকার পাকা আমন ধানক্ষেত ও আগাম আলুক্ষেত পানিতে তলিয়ে যায়। কৃষকরা নিজেদের ক্ষেতের ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই স্যালো মেশিন বসিয়ে জমি থেকে পানি সেচে ফেলার চেষ্টা করছেন। কৃষকদের ভাষ্য, এক রাতের এই বৃষ্টিতে তাদের কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই জলের নিচে চলে গেছে। দ্রুত সরকারিভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা।
মিঠাপুকুরের বলদীপুকুর গ্রামে গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া ধানক্ষেত পানিতে সয়লাব হয়ে গেছে। বেশির ভাগ জমির আধাপাকা ও পাকা আমন ধান এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। কৃষক সোলায়মান জানান, তিনি চার বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন এবং ফলনও ভালো হয়েছিল। চার দিন আগে ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু বুধবার রাতের অবিরাম শিলাবৃষ্টি ও পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় ধানের আঁটি ঘরে তুলতে পারছেন না। ধান না শুকালে পচে নষ্ট হয়ে যাবে - এই ভয়ে তিনি স্যালো মেশিন ভাড়া করে জমি থেকে পানি সেচে ফেলার চেষ্টা করছেন।
একই কথা বলেন বৈরাগীগঞ্জ গ্রামের কৃষক জোনাব আলী মণ্ডল। তিনি ৯ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন। এর মধ্যে ২ বিঘা জমির ধান কেটে জমিতেই রেখেছিলেন। দ্রুত পানি অপসারণ করা না গেলে সব ধান নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আধা পাকা অবস্থায় থাকা ৭ বিঘা জমির ধান শিলাবৃষ্টিতে ঝরে জমিতে পড়ে গেছে। ফলে ঘরে কতটুকু ধান তুলতে পারবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তিনি।
পাশ্ববর্তী বালারহাট গ্রামে গিয়ে দেখা যায়, নিচু জমির আমন ধানক্ষেত থৈথৈ করছে। শিলাবৃষ্টিতে আশপাশের শত শত একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে জমিগুলোতে ধান পেকে গেছে, সেখান থেকে পানি না সরালে সব পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই অবস্থা পীরগাছার অন্নদানগর, দেউতি, পারুলসহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে মিঠাপুকুরের দমদমা, বৈরাগীগঞ্জসহ আশপাশের এলাকায় আগাম আলুক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা।
সার্বিক বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সাইফুল আলমের সঙ্গে তার কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি রংপুরে শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টি হওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, পীরগাছা উপজেলার কিছু এলাকার ধান ও আগাম আলুক্ষেত নষ্ট হওয়ার খবর তিনি শুনেছেন, তবে মিঠাপুকুরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তার জানা ছিল না। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।
রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যার শতভাগ পূরণ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন চাল। অন্যদিকে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৪৫০ হেক্টর। বৈরী আবহাওয়া সত্ত্বেও ভালো ফলন অর্জিত হওয়ার আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা সাইফুল আলম।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন