ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল তিনটার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬০/৭৭-আর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ওই ৬ জনকে আটক করা হয়। তারা অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাঙা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মণ্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটোয়ারী থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। তবে তদন্তের স্বার্থে আটক নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
এদিকে পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবির মাধবখালী বিওপি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, সীমান্ত এলাকা থেকে আটক ৬ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন