ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বের) দিবাগত রাতে উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ঘরের বারান্দার গ্রিল কেটে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতি করে একদল ডাকাত। শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার মাকসু জানান, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘরের বারান্দার গ্রিল কেটে প্রথমে এক ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। পরে প্রধান ফটক খুলে দিলে আরও কয়েকজন ডাকাত ভেতরে ঢোকে এবং বাইরে একাধিক ডাকাত পাহারায় থাকে। ঘরে ঢুকেই ডাকাত দল তার ১৪ বছর বয়সী ছেলে মাহিমের হাত বেঁধে ফেলে এবং পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতেরা আড়াই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ ভরি রুপা, ঘরে থাকা নগদ এক লাখ টাকা, একটি মুঠোফোন ও বিদেশ থেকে আনা অন্যান্য দামি জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, সংঘবদ্ধ ডাকাত দলটি মুখোশ পরা ছিল এবং তারা দোহারের ইটভাটায় কর্মরত ছদ্মবেশী শ্রমিক হতে পারে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে - এমন খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন