সংবাদ
সংবাদ

আইপিএল নিলামে নাম লেখালেন ৭ বাংলাদেশি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

আইপিএল নিলামে নাম লেখালেন ৭ বাংলাদেশি

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন করে আশার ইঙ্গিত মিলছে। আসন্ন আইপিএলের মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের দলে জায়গা পেয়েও শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি পেসার।

আইপিএলের মিনি নিলাম সামনে রেখে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

নিলামে নাম লিখিয়েছেন যাঁরা

‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এতে অংশ নিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। তাঁরা হলেন: মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

গত বছরের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটে অস্থিরতার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছিল। বিসিসিআইয়ের নির্দেশনার পরই তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার প্রায় ১০ মাস পর বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে নিবন্ধনের খবর সামনে এল।

আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার মোস্তাফিজ

এর আগের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে নিলামে লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসও। শেষ পর্যন্ত তাঁকে দলে নিয়ে আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন মোস্তাফিজ।

তবে উগ্রবাদীদের হুমকির মুখে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের ভূমিকা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বিশ্বকাপ ঘিরে তৈরি হয় টানাপোড়েন

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে।

তবে বাংলাদেশের সেই দাবি প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। পরে বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

এমন পরিস্থিতির পর আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নিবন্ধনের খবর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আইপিএল নিলামে নাম লেখালেন ৭ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত