সংবাদ
সংবাদ

নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন চেয়ারম্যান কেভিন ম্যালয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন চেয়ারম্যান কেভিন ম্যালয়

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেভিন ম্যালয়। বিদায়ী চেয়ারম্যান ডায়ানা পুকেতাপু-লিন্ডনের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার এনজেডসির ১৩২তম বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত বোর্ড সভায় ম্যালয়কে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

ক্রীড়া ও বাণিজ্যিক নেতৃত্বে অভিজ্ঞতা

২০১৯ সাল থেকে এনজেডসির বোর্ড পরিচালক হিসেবে কাজ করছেন ম্যালয়। চেয়ারম্যান হওয়ার আগে তিনি সংস্থাটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ক্রীড়া প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বৈশ্বিক বিজ্ঞাপনী সংস্থা স্টারকমে টানা ২৯ বছর কাজ করেছেন তিনি। বর্তমানে সুপার রাগবি প্যাসিফিকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন ম্যালয়। আগামী ডিসেম্বরে সংস্থাটিতে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা।

নতুন দায়িত্ব গ্রহণের পর ম্যালয় বলেন, এনজেডসির চেয়ারম্যান হতে পারা তাঁর জন্য সম্মানের। নিউজিল্যান্ডের মানুষের কাছে ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, দেশের পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও দ্রুত পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের মধ্যে চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সম্ভাবনাও রয়েছে।

ডায়ানার মেয়াদ শেষ, বোর্ডে নতুন মুখ

বিদায়ী চেয়ারম্যান ডায়ানা পুকেতাপু-লিন্ডনের কাজের প্রশংসা করেছেন ম্যালয়। ২০১৭ সালে এনজেডসির বোর্ডে যুক্ত হয়েছিলেন ডায়ানা। ২০২৩ সালে প্রথম নারী এবং প্রথম মাওরি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

বোর্ডে সর্বোচ্চ নয় বছর দায়িত্ব পালনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় এবার চেয়ারম্যানের পদ ছাড়তে হয়েছে তাঁকে।

এদিকে এনজেডসির বোর্ডে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেইন লোভেট ও জনো ব্রেন্ট। পুনর্নির্বাচিত হয়েছেন আনা ক্যাম্পবেল ও আলি শ্যাঙ্কস। অন্যদিকে তিন বছর দায়িত্ব পালনের পর বোর্ড থেকে সরে দাঁড়াচ্ছেন মাইক ডেভনশায়ার।

২০২৬ অর্থবছরে ঘাটতি, পরের বছর উদ্বৃত্তের আশা

এনজেডসির প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৬ অর্থবছরে সংস্থাটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ লাখ নিউজিল্যান্ড ডলার। তবে পরবর্তী অর্থবছর নিয়ে আশাবাদী সংস্থাটি। ২০২৭ অর্থবছরে এক কোটি নিউজিল্যান্ড ডলারের বেশি উদ্বৃত্ত হতে পারে বলে প্রত্যাশা করছে তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন চেয়ারম্যান কেভিন ম্যালয়

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত