সংবাদ
সংবাদ

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাবারে যে ৬ পরিবর্তন জরুরি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাবারে যে ৬ পরিবর্তন জরুরি
ছবিঃ সংগৃহীত

ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা যায় না। এ কারণে অনেকেই নিজের অজান্তে দীর্ঘদিন এ রোগে আক্রান্ত থাকেন। শুধু লক্ষণ প্রকাশের অপেক্ষায় না থেকে আগে থেকেই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনে সচেতন হওয়া তাই গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেও এ রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের প্রায় অর্ধেক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো পর্যন্ত রোগ সম্পর্কে জানতে পারেন না। তাই ঝুঁকি কমাতে খাবারের ধরন, পরিমাণ এবং শরীরচর্চার দিকে নজর দেওয়া প্রয়োজন।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস গড়বেন

১. মিষ্টির পাশাপাশি রান্নার উপকরণেও সতর্কতা

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুধু মিষ্টি বা চকলেট খাওয়া নিয়ন্ত্রণ করলেই যথেষ্ট নয়। রান্নায় ব্যবহৃত তেল, পরিশোধিত শর্করা এবং খাবারের সামগ্রিক পুষ্টিমানও বিবেচনায় রাখতে হবে। অতিরিক্ত তেল ও পরিশোধিত কার্বোহাইড্রেট গ্রহণ বিপাকীয় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২. খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন

দিনে অল্প কয়েকবার অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার পরিবর্তে পরিমিত খাবার নির্দিষ্ট বিরতিতে ভাগ করে খাওয়ার অভ্যাস করা যেতে পারে। এতে খাবারের পরিমাণ ও সময়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ হয়।

৩. প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন আঁশ

সবুজ শাকসবজি, তাজা সালাদ ও আঁশসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। খাদ্যতালিকায় পর্যাপ্ত আঁশ থাকলে খাবারের পুষ্টিমান বাড়ে। পাশাপাশি এটি রক্তে শর্করা শোষণের গতি ধীর করতেও সহায়তা করে।

৪. ফলের রস নয়, বেছে নিন আস্ত ফল

ফলের রস পান করার চেয়ে আস্ত ফল খাওয়ার অভ্যাস বেশি উপকারী হতে পারে। আস্ত ফলে থাকা খাদ্যআঁশ রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। তবে গুড় ও মধুর মতো প্রাকৃতিক মিষ্টিও পরিমিত খাওয়া প্রয়োজন। কারণ এগুলোও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

৫. প্যাকেটজাত খাবার কেনার আগে লেবেল পড়ুন

বাজারের অনেক প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি থাকতে পারে। এসব খাবার নিয়মিত গ্রহণ রক্তে শর্করা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। তাই কেনার আগে পণ্যের উপাদান এবং পুষ্টিমানসংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

৬. খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরচর্চায় গুরুত্ব দিন

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না, নিয়মিত শারীরিক পরিশ্রমও প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা উচিত। দীর্ঘক্ষণ একটানা বসে থাকার অভ্যাসও পরিহার করতে হবে।

এ ছাড়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও জরুরি

খাদ্যাভ্যাসে পরিবর্তন ও নিয়মিত শরীরচর্চা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে শুধু জীবনযাপনে পরিবর্তন আনলেই ঝুঁকি পুরোপুরি দূর হয় না। তাই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাবারে যে ৬ পরিবর্তন জরুরি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত