সংবাদ
সংবাদ

এমপির বাড়িতে আগুন: চাঁদপুরে বিক্ষোভ মিছিল


​নিজস্ব বার্তা প্রতিবেদক, চাঁদপুর
​নিজস্ব বার্তা প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

এমপির বাড়িতে আগুন: চাঁদপুরে বিক্ষোভ মিছিল
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা শাখা ও এর সকল অঙ্গসংগঠন এবং ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম।

এ সময় সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর তীব্র নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


এমপির বাড়িতে আগুন: চাঁদপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা শাখা ও এর সকল অঙ্গসংগঠন এবং ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম।

এ সময় সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর তীব্র নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি।  


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত