নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তারিকুল ইসলাম আরও বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।
পুলিশ সুপার বলেন, প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।
গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল। কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়।
অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বিরুদ্ধে সদুত্তর না দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।
এদিকে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাদের দাবি ছিল, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আগের আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন