নারায়ণগঞ্জবাসীদের কাছে একটি স্বস্তির স্থান শহরের সিটি পার্ক। বিশাল লেক, পদ্মপুকুর আর নানারকম গাছের ছায়ায় মোড়ানো মনোরম পরিবেশ। তাই পরিবার, শিশুদের নিয়ে সময় কাটাতে প্রতিদিনই এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। তবে দিনের এই স্বস্তির পরিবেশ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায়।
দর্শনার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর পার্কে বহিরাগতদের উৎপাত, ইভটিজিং, ছিনতাই ও চুরির ঘটনা বাড়ে। নির্জন অংশগুলোতে চলে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ। পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকায় পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তারা পার্কের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের একটি বেসরকারি টেক্সটাইল মিলে চাকরি করেন মোহাম্মদ মাসুদ রানা। শুক্রবার সাপ্তাহিক ছুটিতে স্ত্রী ও দুই বছরের ছোট মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন নগর সিটি পার্কে। পার্কের পরিবেশ ভালো লাগলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
মাসুদ রানা বলেন, “সবসময় ছুটির দিনে এখানে আসা হয়। গাছ-পালা, লেক, মনোরম পরিবেশ বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা খুবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে সন্ধ্যার পরে এই একই জায়গায় কোনো নিরাপত্তা থাকে না। বহিরাগত কিছু ছেলে-পেলে চলে আসে, ইভটিজিং, ছিনতাই হয়, ভিড়ের সুযোগে মোবাইল, টাকা-পয়সা চুরি হয়ে যাচ্ছে। পার্কের সিকিউরিটি ব্যবস্থা যদি আরও উন্নত করা যেত তাহলে জিনিসটা অনেক ভালো হতো।”
সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে ঘুরতে এসেছেন গৃহিণী আছমা আক্তার। তিনি বলেন, “দূর হলেও জায়গাটা আমার এবং আমার পরিবারের ভালো লাগে। তাই ছুটি পেয়েই স্বামী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে চলে এসেছি।”
তবে সন্ধ্যার পর পার্কে অবস্থান করার বিষয়ে জানতে চাইলে তাঁর মুখের হাসি ম্লান হয়ে আসে। তিনি বলেন, “না সন্ধ্যার আগেই পার্ক থেকে চলে যাবো। সন্ধ্যার পরের পরিবেশ আমাদের তেমন ভালো লাগে না।”
দেওভোগের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের একজন ইমন আহমেদ বলেন, “আমরা স্থানীয় বাসিন্দা, প্রতিদিনই আমাদের পার্কে আসা হয়। কিন্তু প্রায় দেখা যায়, পার্কে উচ্ছৃঙ্খল পোলাপাইন চলে আসে, নেশাজাত দ্রব্য গ্রহণ করে যা পার্কের পরিবেশ নষ্ট করে। তারাই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটায়। ওরা গ্রুপে থাকে, দর্শনার্থীদের চোখে চোখে রাখে। অন্ধকারের সুযোগ নিয়ে ঘিরে ধরে আর অপকর্ম করে।”
নারায়ণগঞ্জ সিটি পার্ক (পাখির চোখে)
পার্কে অন্তত পাঁচ থেকে ছয়জন নিরাপত্তাকর্মী থাকা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা মো. শাহাদাত কাজী। তিনি বলেন, “পার্কে কোনো সিকিউরিটি গার্ডই নাই। কিছুসংখ্যক আনসার বা গার্ড যদি টহলে থাকতো তাহলে এসব করার সাহস কেউ করতো না। বর্তমানে পার্কের সিকিউরিটি বলতে দুইজন মানুষ যারা মেইন গেটেই বসে থাকে।”
পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকায় পার্কের বিভিন্ন সরঞ্জামও চুরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “প্রায় দেখা যায় পার্কের লোহার বিভিন্ন জিনিস নাই হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম এক পাশের বৈদ্যুতিক তার, বাতি চুরি হয়ে গেছে। পার্ক অন্ধকার থাকলে অপরাধ তো আরও বাড়বে।”
পার্কের বাইরের সড়কেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নিহাম। তিনি বলেন, “একদিন রাতে এশার নামাজ শেষ করে পার্কের ফুটপাত ধরে বাড়ি ফেরার সময় একটি ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করি। দু-তিনজন মিলে একজনকে থামিয়ে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেল। এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। আমি মনে করি, সিটি করপোরেশন জনবল, সিকিউরিটি গার্ড বৃদ্ধি করলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং এই যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি সেগুলো সমাধান হবে।”
দর্শনার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পার্কটিকে আধুনিকায়নের পরিকল্পনার কথা জানান।
দর্শনার্থীদের ভিড় থাকলেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
নাসিক প্রশাসক আরও বলেন, “আমার একটি আধুনিক পার্ক হিসেবে গড়ে তুলবো। শিশুদের বিনোদনের জন্য পার্কে কিছু রাইডস বসানো হবে। লেকে নৌকার ব্যবস্থা করা হবে। আশা করি এটা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের মানুষের অন্ততপক্ষে কিছুটা হলেও চিত্তবিনোদনের ব্যবস্থা হবে।”

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন