টাঙ্গাইলের সখিপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার (১২ নভেম্বর) এবং অপরজন শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা গেছেন। পরপর দুই দিনে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুজন হলেন উপজেলার উত্তর গড়বাড়ি এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মাহবুব হোসেন নাজমুল এবং প্রতিমা বংকী এলাকার মাদ্রাসাশিক্ষক আবু বকর সিদ্দিকের স্ত্রী আসমা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব হোসেন নাজমুল বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তিনি উপজেলার ইন্দারজানি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান আসমা আক্তার। তিনি প্রতিমা বংকী কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আবু বকর সিদ্দিকের স্ত্রী।
পরপর দুই দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন