সংবাদ
সংবাদ

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, আতঙ্ক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, আতঙ্ক
বালতি-কলস নিয়ে আগুন নেভালেন স্থানীয়রা

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূবাইল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর কিছুদূর এগোতেই ট্রেনটির ইঞ্জিনে আগুন দেখতে পান যাত্রীরা। বিষয়টি চালকের নজরে এলে তিনি তাৎক্ষণিক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

হঠাৎ ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপ এবং উপস্থিত লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় সাময়িকভাবে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু মুসা বলেন, ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ইঞ্জিনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত