রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় গঙ্গাচড়া সরকারি কলেজের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৈতিক এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তিনি উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাষ্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবা নতুন একটি বেকারির দোকান চালু করেন। শনিবার দুপুরে ওই দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে একাই মোটরসাইকেলে রংপুরের দিক থেকে গঙ্গাচড়া বাজারে আসছিলেন তিনি। এ সময় গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে গঙ্গাচড়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন