যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিষিদ্ধ সংগঠনটির কর্মী এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বালুডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে হায়দার (৪৫), একই গ্রামের মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), দিঘীর পাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) এবং বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল। জুয়েল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিতুমীর খান বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন