সংবাদ
সংবাদ

জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়ের আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়ের আহ্বান পরিবেশমন্ত্রীর
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ-৩১) ওমান প্যাভিলিয়নে উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনা।

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ-৩১) ওমান প্যাভিলিয়নে উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান।

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থায় ও কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী।  

‘অ্যাক্সিলারেটিং দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন: ফাইন্যান্সিং, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড পার্টনারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অধিবেশনে প্যানেল আলোচনায়

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার (এনএপি) আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ অর্থায়নের ঘাটতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।

পরিবেশমন্ত্রী জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বড় আকারের জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার বিষয়টিও তুলে ধরেন।

অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ উল্লেখ করে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা, পরিবর্তিত আবহাওয়ার ধরন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততার তীব্রতা এবং নদীভাঙনের মতো সমস্যাগুলো আলোচনায় উঠে আসে। 

এসব সমস্যার কারণে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানিসম্পদ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

অধিবেশনে বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র ও স্থানীয় পর্যায়ের প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা সম্ভব হলেও বৃহৎ পরিসরের জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রশমন প্রকল্প বাস্তবায়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন। 

এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সুরিনামের জন্য বনাঞ্চল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং কার্বন ক্রেডিট থেকে প্রাপ্ত সম্ভাব্য আয়ের উল্লেখযোগ্য অংশ পরিবেশের উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ পরিবেশ উন্নয়নে ব্যবহারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় কেবল জাতীয় উদ্যোগ যথেষ্ট নয়; বরং আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়নের ন্যায্য প্রাপ্যতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি—এ বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

উচ্চপর্যায়ের এ অধিবেশনে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদ এবং অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়ের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত