দীর্ঘ দুই দশক পর সরাসরি ভোট প্রদানের মাধ্যমে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা এসকেন্দার হোসেন; তিনি পেয়েছেন মাত্র ৩৩ ভোট।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় বাগেরহাট জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।
এ ছাড়া ভোটে অন্যান্য পদে বিজয়ীরা হলেন - অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে এম এস আলম।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন - শেখ শাহেদ আলী রবি, আল আমিন খান, আহম্মদ হামিম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন। এ ছাড়া সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে শাহিদা আক্তার এবং নার্গিস আরা অ্যানি বিজয়ী হয়েছেন। তবে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মাঠে খেলাধুলা নিয়মিত ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করা হবে, যাতে করে যুবক-তরুণেরা মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করে।
নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, সর্বশেষ ২০০৬ সালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ দুই দশক পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচিত এই কমিটি আগামী চার বছরের জন্য জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন