দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর নিজের সন্তোষ ও গর্ব প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের চিকিৎসায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশেই অনেক ভালো চিকিৎসা হয়।’
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের চিকিৎসার আগের অভিজ্ঞতা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে। দেড় মাস আমি অজ্ঞান ছিলাম। যখন জ্ঞান হলো, আর থাকতে চাইনি। আমি বলেছি, “আমাকে দেশে নিয়ে যাও”।’
চিকিৎসক সমাজকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন। কিন্তু অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না। এ সময় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন