রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে? দিনের বেলায় বারবার ঘুম পাওয়া, মাথাব্যথা কিংবা কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে? অনেকেই এসব উপসর্গকে কাজের চাপ বা মানসিক উদ্বেগের ফল মনে করেন। তবে এর পেছনে থাকতে পারে ঘুমের মানসংক্রান্ত সমস্যা বা নিদ্রাজনিত অসুস্থতা।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য শুধু ঘুমের সময় যথেষ্ট হলেই চলে না, ঘুম কতটা নিরবচ্ছিন্ন ও আরামদায়ক হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটলে দীর্ঘ সময় বিছানায় থাকলেও শরীর প্রয়োজনীয় বিশ্রাম নাও পেতে পারে।
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি থাকার একটি সম্ভাব্য কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)। এ সমস্যায় ঘুমের সময় নাক, গলা বা শ্বাসনালিতে বাধা সৃষ্টি হয়। এতে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ব্যাহত হওয়ার পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা বারবার কমে যেতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে মস্তিষ্ক সাময়িকভাবে জেগে ওঠে। ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ ও গভীরতা নষ্ট হয়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি নিজেও বুঝতে পারেন না যে রাতে একাধিকবার তাঁর ঘুম ভেঙেছে। এর প্রভাব দেখা দিতে পারে সকালে মাথাব্যথা, সারাদিন ক্লান্তি, ঝিমুনি ও মনোযোগের ঘাটতি হিসেবে।
শুধু শারীরিক অসুস্থতা নয়, শোবার ঘরের পরিবেশও ঘুমের মান নষ্ট করতে পারে। বালিশ, তোশক, বিছানার চাদর ও পর্দায় জমে থাকা ধুলাবালি অ্যালার্জির কারণ হতে পারে। একইভাবে জানালা দিয়ে আসা পরাগরেণু এবং স্যাঁতস্যাঁতে দেয়ালে তৈরি ছত্রাক শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়াতে পারে।
এতে নাক ও শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয়ে বাতাস চলাচলের পথ সরু হতে পারে। আগে থেকে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ঘুমের পরিবেশ ভালো রাখতে নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা পরিষ্কার করা প্রয়োজন। ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে হবে। প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।
ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, দম আটকে আসা
কিংবা হাঁসফাঁস করে জেগে ওঠার ঘটনা অবহেলা করা উচিত নয়। এগুলো স্লিপ অ্যাপনিয়ার সম্ভাব্য লক্ষণ হতে পারে। এ ছাড়া নিচের
উপসর্গগুলোও খেয়াল রাখা জরুরি:
· সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথা
· রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া
· দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়া
· কাজে মনোযোগ ধরে রাখতে না পারা
· পর্যাপ্ত সময় ঘুমিয়েও ক্লান্তি অনুভব করা
শিশুদেরও স্লিপ অ্যাপনিয়া হতে পারে। টনসিল বড় হওয়া কিংবা শ্বাসনালির গঠনগত সমস্যার কারণে তাদের ঘুম ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়তে পারে পড়াশোনা, মনোযোগ ও আচরণে।
পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম না হলে শরীরের বিপাকক্রিয়া, হৃদযন্ত্রের স্বাস্থ্য, মেজাজ ও দৈনন্দিন কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৮ থেকে ৬০ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমের প্রয়োজন।
দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুমের সঙ্গে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে। তাই নিয়মিত ঘুমের সমস্যা হলে বিষয়টিকে শুধু ক্লান্তি হিসেবে দেখা ঠিক নয়।
নিয়মিত জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়া কিংবা পর্যাপ্ত ঘুমের পরও সতেজ বোধ না করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রয়োজনে স্লিপ স্টাডি বা ঘুমের পরীক্ষা করে সমস্যার কারণ নির্ণয় করা যায়। শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক ওজন নিয়ন্ত্রণ, বিশেষ ওরাল ডিভাইস কিংবা সিপ্যাপ থেরাপির পরামর্শ দিতে পারেন।
ঘুমের সময়ের পাশাপাশি এর মানের দিকেও নজর দেওয়া জরুরি। দীর্ঘদিনের ক্লান্তি ও ঝিমুনিকে কাজের চাপ ভেবে এড়িয়ে না গিয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়াই ভালো।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন