চট্টগ্রামের আনোয়ারায় মুখোশ ও হেলমেট পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির পাশের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক নিবাসসংলগ্ন আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। এমপির বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে রাত আড়াইটার দিকে ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং গাছ কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন।
এদিকে মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে হেলমেট ও মুখোশ পরা ২০ থেকে ৩০ জন যুবককে মিছিল করতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
ভিডিওতে মিছিলকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মিছিল হওয়ার তো কোনো কথা নয়। আমরা সারা রাত সতর্ক ছিলাম। ঘটনাটি শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’
উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যান। এ ছাড়া ওই দিন ভোররাতে বারখাইন ইউনিয়নে ঝটিকা মিছিলের পর গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন