ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ভালুকা, ফুলবাড়িয়া, ফুলপুর, গৌরীপুর, তারাকান্দা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ফুলবাড়িয়া ইউপি কার্যালয়ে দেওয়া আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের কর্মীরা টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
অপর এক ঘটনায় ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনের দাবি, পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে গৌরীপুর উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এতে ট্রেনের আসন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে তারাকান্দা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নির্বাচনী বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের কর্মীরা। এ ছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলায় আজ সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন