কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতার’ প্রতিবাদে নরসিংদীর পলাশ ও ঘোড়াশালে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াশাল পৌর যুবদল ও পলাশ উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পলাশ ও ঘোড়াশালের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন এবং পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন।
গত এক সপ্তাহে ঘোড়াশাল ও পলাশে এ ধরনের চারটি মিছিল হয়েছে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন