গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে স্লোগান দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে ক্যাম্পাসের ভেতরে এমন কর্মসূচি পালনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে ঘুরে গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দেন তারা।
মিছিলকারীদের বক্তব্যে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। তার জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দুঃসাহস দেখানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা না হলে বাংলাদেশ ছাত্রলীগ এসে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে ছাত্রলীগ এসে ছবি লাগিয়ে দিয়ে যাবে।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্যরা ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। আমরা ওপরমহল থেকে যতটুকু তথ্য পেয়েছি, তাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।’

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন