সংবাদ

চুনারুঘাটে শতবর্ষী বৈশাখী মেলায় নজর কাড়ছে বাহারি কৃষিপণ্য

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

চুনারুঘাটে শতবর্ষী বৈশাখী মেলায় নজর কাড়ছে বাহারি কৃষিপণ্য
হবিগঞ্জের চুনারুঘাটে শতবর্ষী বৈশাখী মেলায় বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কৃষি সরঞ্জাম। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ‘বান্নী’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ বৈশাখ) চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার (পীরের বাজার) এলাকায় দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মূল আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী কৃষিপণ্যের বিশাল সমাহার।

স্থানীয়দের মতে, শত বছর আগে ছোট পরিসরে পূজা আয়োজনের মাধ্যমে এ মেলার সূচনা হয়েছিল। সময়ের ব্যবধানে এটি বৃহত্তর উৎসবে রূপ নেয়। বর্তমানে চুনারুঘাটসহ সিলেট বিভাগের অন্যতম বড় বৈশাখী মেলা হিসেবে এটি পরিচিত।

সরেজমিনে দেখা যায়, মেলায় লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই ও মাছ ধরার সরঞ্জামসহ অসংখ্য কৃষি উপকরণ বিক্রি হচ্ছে। এ ছাড়া মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা, হস্তশিল্প ও মনিহারি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। শুধু হবিগঞ্জ নয়; ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এমনকি উত্তরবঙ্গ থেকেও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে এই ঐতিহ্যবাহী মেলায় যোগ দিয়েছেন।

মেলায় আসা শংকর শীল বলেন, ‘শৈশবের স্মৃতি ধরে রাখতে এ মেলায় প্রতিবছরই আসি। এবারও বাঁশ-বেতের তৈরি শৌখিন জিনিস, মাটির খেলনা এবং লোহার তৈরি কোদাল ও আঁচড়া কিনেছি।’

চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, ‘এই মেলা মূলত কৃষকদের জন্য। একসময় এখান থেকেই কৃষকেরা তাদের সারা বছরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। তবে আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে অনেক সরঞ্জামের কদর কমেছে। এ ছাড়া নগরায়ণের ফলে মেলার পরিসরও আগের চেয়ে কিছুটা সংকুচিত হয়েছে।’

চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, চুনারুঘাটের এই মেলা শুধু একটি উৎসব নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনের প্রতিচ্ছবি। ঐতিহ্যের টানেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

মেলা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে শতবর্ষী বৈশাখী মেলায় নজর কাড়ছে বাহারি কৃষিপণ্য

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত